SEO কি?
SEO - search engine optimization. বাংলাতে সংজ্ঞা দিলে
বলা যায়, SEO হল কিছু নিয়মনীতি/টেকনিক যার মাধ্যমে কোন একটা ওয়েবসাইট
বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন (Google, Bing, msn, Yahoo etc) থেকে বেশি পরিমাণে
ভিজিটর/ট্র্যাফিক পেতে পারে। আসলে, SEO এর মাধ্যমে যে কোন ওয়েবসাইটকে
সার্চ ইঞ্জিন এর প্রথম পাতায় আনতে পারলে ভিজিটর পাওয়ার সম্ভাবনাও
অনেকাংশে বেড়ে যায়।
আরো সহজ ভাবে বলা যায়: যদি আমরা একটি গান
ডাউনলোড করতে চাই, তাহলে আমরা সাধারণত যে কাজটি করি তা হল Google এ আমরা ঐ
গানের লাইনটি লিখে Search করি। এখন লক্ষ্য করুন আমরা search button press
করার পর Google কিছু website এর নাম দেখায় যেখানে আমরা ঐ গানটি পেতে পারি।
এভাবে Google প্রতি page এ ১০টি ওয়েরসাইটএর নাম বা ফলাফল দেখায়। এখন আপনার মনে
প্রশ্ন জাগতেই পারে কেন কিছু সাইট প্রথম পেজে আসলো, আর কেনইবা বাকি
ওয়েবসাইটগুলো পেছনের পেজে গেলো - Google কি ইচ্ছা মত করছে নাকি এর পেছনে
অন্য কোন কারণ আছে? নিশ্চয় প্রথম পেজের সাইটগুলোর মধ্যে বিশেষ কিছু আছে, যা
অন্য সাইটগুলাতে নাই। এই বিশেষ কিছুই হল SEO এর কৌশল, যার মাধ্যমে আপনিও
আপনার ওয়েবসাইটটিকে প্রথম পেজে নিতে পারেন। আর প্রথম পেজ মানেই বেশি বেশি
ভিজিটর।
SEO তে যারা নতুন তারা Google Webmaster Guideline follow
করতে পারেন। আপনি যদি বেসিক rules follow করেন তাহলে আপনাকে SEO নিয়ে বেশি
চিন্তা করতে হবে না। আমরা একটা ওয়েবসাইট বানাই ভিজিটরের জন্য, কাজেই আপনি
যদি তারা যা জানতে চায়, তা যদি তাদের কাছে সঠিক ভাবে উপস্থাপন করতে
পারেন, তাহলেই আপনার ৫০-৬০% SEO হয়ে গেলো।
একজন ভিজিটর কেন Search
করে: হয় তারা কোন প্রশ্নের উত্তর খুজছে, বা তারা কোন সমস্যার সমাধান খুঁজছে
অথবা তাঁরা তাঁদের প্রয়োজন মেটাতে চায়। আপনি যদি আপনার সাইটের মাধ্যমে
তাঁদের প্রশ্নের উত্তর, সমস্যার সমাধান বা তাঁদের প্রয়োজনীয় তথ্য তাঁদের
দিতে পারেন তাহলে আপনার আর কোন চিন্তা নেই।
SEO কে সাধারণত ২ ভাগে ভাগ করা হয়:
- On Page SEO এবং
- Off page SEO.

On page SEO: সহজভাবে বলা যায়, আপনি আপনার ওয়েবসাইট সর্ম্পকে যা বলছেন আর Off page SEO হল অন্যরা আপনার সর্ম্পকে যা বলছে।
SEO এর ব্যবহার:
ধরুন
আপনার একটি Baseball বিষয়ক সাইট আছে যা বর্তমানে #১০ এ অবস্থান করছে।
আপনি চাচ্ছেন কেউ যদি Search Engine এ "Baseball Cards" লিখে search করে
তাহলে এটি #১ অবস্থানে দেখাবে - এটা করতে হলে আপনাকে ঐ সাইট এর SEO করতে
হবে। SEO সাধারণত কোন popular search term বা keyword ব্যবহার করে করা হয়।
এখন আপনি যদি SEO করে আপনার Brand name কে উপরের দিকে নিতে চান এবং সফলও
হন, তাহলেও এটিকে ঠিক SEO বলা যায় না। কারণ search engine যথেষ্ট smart
এবং SEO আপনার company name ও keyword কে খুব সহজেই আলাদা করতে পারে। আর
প্রধান ব্যাপার হল, যে keyword এর জন্য যত প্রতিযোগীতা, সেই keywordএ rank
করা তত কঠিন।
এই জন্য SEO শুরু করার আগে কিছু planning করে নেয়া
ভাল। ধরুন, আপনি একটি নতুন সাইট খুললেন, যে বিষয়ে আগে থেকেই লাখ লাখ
প্রতিযোগী আছে, আর অন্য একজন একটা সাইট বানালো যে বিষয়ে হয়ত ১০০০টা সাইট
আছে, এখন আপনিই বলুন কোথায় প্রতিযোগীতা করা সহজ হবে লাখের ভেতরে না হাজার
এর ভিতরে?
এই কারণে সাইট এর সঠিক SEO Planning এর জন্য সঠিক Keyword
নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। Keyword Selection ঠিক না হলে আপনি আপনার
কাঙ্খিত ফলাফল পাবেন না। কারণ কোন মানুষ যখন Search engine কোন কিছু খোজে
তখন এই Search Term গুলো ব্যবহার করে। কাজেই আপনি যদি না জানেন যে মানুষ কি
খুঁজছে, তাহলে আপনি কিভাবে তাঁদের প্রয়োজন পূরণ করবেন।






Very fine ! Sir, please discuss widely in class.
ReplyDeleteMr. Ahmed Ashif,
ReplyDeleteThanks for your comments. Remind me in the Classroom please.
Regards
আপনার সাজেশন গুলো পড়লাম। পড়ে অনেক ধারনা লাভ করলাম। আশাকরি আরো লিখবেন। ধন্যবাদ
ReplyDeleteঅনেক সহায়ক । ধন্যবাদ আপনাকে স্যার, এমন সুন্দর ধারনা দেবার জন্য
ReplyDeleteThanks Hifjul Bari for your comments. Please ask me any questions if you like. I will try my best to give you answer either here or in the classroom. Regards.
ReplyDeleteFor my other blogs: CLICK HERE
may be you can copy last finishing chapter
ReplyDeleteI have written about from where this has been taken.
ReplyDeleteThnaks.
Excellent, sir.
ReplyDelete