Sunday, October 8, 2017

Trends of Blue Whale Games


Blue Whale Game
Blue Whale Game

A young kid runs over the Online Game called "The Blue Whale". He is given one test after the other. He finishes each undertaking and continues moving to the consequent levels. The last and finishing up challenge requests that he submit suicide. He clicks himself over a building and bounces. On the off chance that police theories are to be trusted, this is the thing that prompted the demise of the 14-year-old Mumbai kid four days prior. This is the principal demise in India, which is being connected to the notorious Game: Blue Whale .

The standard 9 kid had purportedly talked about the amusement with his companions, informing them concerning the last stage. They thought he was clowning when he disclosed to them he won't go to the school any longer. The diversion is accepted to have shaken numerous high schooler lives in Russia and even in the UK.

Saturday, February 18, 2017

About Onpage Optimization SEO (অনপেজ অপটিমাইজেশন)

 অন পেজ অপটিমাইজেশনঃ
Onpage Optimization

প্রথমেই বলে রাখি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ২ প্রকার, ১. অন পেজ অপটিমাইজেশন আর ২. অফ পেজ অপটিমাইজেশন।
অনপেজ অপটিমাইজেশন হল একটি ওয়েবসাইট এর এর মধ্যে যে এসইও করা হয় সেটা। অর্থাৎ একটি ওয়েব সাইটকে যে কোন সার্চ ইঞ্জিনের উপযোগী করে গড়ে তোলার জন্য যে অপটিমাইজেশন করা হয় সেটাই অনপেজ অপটিমাইজেশন বা অনপেজ এসইও বলা হয়। অন-পেজ অপটিমাইজেশন কথাটি দেখলেই বোঝা যায় যে ওয়েব পেজের মধ্যে যে সকল অপটিমাইজেশন করা হয় তাকেই অন-পেজ অপটিমাইজেশন বলা হয়।
আমরা একটু গভীর ভাবে বিষয়টিকে চিন্তা করার চেষ্টা করি। প্রথমে আমাদের ভাবতে হবে আমরা ওয়েব পেজে কি কি কাজ করে থাকি। সাধারন ভাবে আপনার উত্তর হতে পারে লেখা লেখি করি, ছবি বসাই, গান আপলোড করি ফ্লাশ মিডিয়া বসাই ইত্যাদি। প্রায় ৭০% নতুন ওয়েব ডিজাইনাররা এসব নিয়েই ব্যাস্ত থাকে। কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর ক্ষেত্রে এসব বিষয় গুলো প্রধানত প্রাধান্য পায় না। এসকল বিষয়কে সার্চ ইঞ্জিনের জন্য উপযোগী করাই হল অন-পেজ অপটিমাইজেশন। ওয়েব পেজে বিভিন্ন ধরনের ট্যাগ ব্যবহার করা, সুন্দর করে কনটেন্ট লেখার কলাকৌশল, লিংকের ব্যবহার ,ইত্যাদি করে অনপেজ অপটিমাইজেশন করা হয়।

Thursday, April 21, 2016

The Second Step of Keyword Research

এবার আসুন গত পর্বে দেখানো নিয়মানুযায়ী Keyword Research শুরু করি। এখানে আমি উদাহরণ হিসেবে যে, ছবিগুলো ব্যবহার করেছি, তা Jill Whalen নামক একজন SEO Trainer এর Keyword Research থেকে নেয়া হয়েছে। উনি lynda এর Video Tutorial করেছেন।
প্রথমে একটি Word file এ আপনার ওয়েবসাইটটি যে সার্ভিস প্রোভাইড করে তা লিখুন এবং তারপর আপনার ওয়েবসাইটের Goal লিখে ফেলুন। সাথে আরো লিখুন, Brainstorming এর মাধ্যমে আমরা যে Phrase গুলো পেয়েছি সেগুলো। উদাহরণ হিসেবে দেয়া ছবির, Text টুকু পড়ুন।


তাহলেই বুঝতে পারবেন আমরা যে ওয়েবসাইট নিয়ে কাজ করব সেটার মেইন উদ্দেশ্য হল Amazon Kindle এর বিভিন্ন Product Review করা, এদের সর্ম্পকে বিভিন্ন তথ্য দেয়া এবং সেই সাথে এই Product গুলা বিক্রি করা amazon's Affilliate Program এর মাধ্যমে।
এবার আমরা ছবিতে দেখানো url এ প্রবেশ করি অর্থাৎ Google Adwords tool এ প্রবেশ করি। red marked অংশগুলো লক্ষ করুন। বামপাশে দেখানো website content এর radio button টি click করলে, আমরা আমাদের ওয়েবসাইটের link ডানপাশে মার্ক করা অংশে দিতে পারব। এখান থেকে আমরা বিভিন্ন keyword phrase সর্ম্পকে ধারনা পেতে পারি।


Keyword Research Steps
যেহেতু আমরা brainstorming এর মাধ্যমে কিছু phrase আগে থেকে ঠিক করে রাখছি। তাই আমরা Descriptive words or phrases option select করে ডান পাশে মার্ক করা অংশে আমাদের keyword গুলো পেস্ট করে দিব। তারপর Use synonyms এ টিক দিয়ে Get Keyword Ideas এ click করুন।
নিচের দিকে scroll করুন তাহলে নিচের মত একটি list দেখতে পাব। তারপর Broad Match থেকে Exact Match সিলেক্ট করুন। তাহলে আমরা নির্দিষ্ট phrase এর জন্য result দেখতে পাব।



তারপর নিচের ছবির মত Choose columns to display থেকে Hide Advertiser competition এবং hide local search volume এ ক্লিক করি। তাহলে আমাদের Screen টা নিচের মত দেখতে হবে। এখানে এই দুইটা Hide করব কারন আমরা আমাদের মত করে Keyword Research করব।
হাইড করার পর এমন হবে।


এখন নিচের দিকে স্ক্রল করে csv for excel এ ক্লিক করে। এই ফাইলটা excel আকারে save করে নিন। এই ফাইলের মাধ্যমে আমরা পরবর্তীতে, খুব সহজেই কাজ করতে পারব।


আগামী পর্ব পড়ার আমন্ত্রণ রইলো। (টেকটিউনস এর সৌজন্যে )  For more: Visit Here

Saturday, April 16, 2016

Keyword Research কি এবং ক্যানো দরকার?

কেন করবেন keyword research?

১. কারণ মানুষ keyword ব্যবহার করে তাদের প্রয়োজনীয় সমাধান খোঁজে
২. Search Engine চায় সবসময় best result দেখাতে
৩. আপনার জানা উচিৎ কোন ধরনের Keyword বেশি খোজা হচ্ছে
৪. সবথেকে প্রধান কারণ হল, Keyword Research Tools আপনাকে সাহায্য করে এটা জানার জন্য যে, ওয়েবে কি খোঁজা হচ্ছে এবং কি খোঁজা হচ্ছে না
Keyword Research এর জন্য অনেক ধরনের tools আছে। তার মধ্যে Wordtracker, Keyword discovery, Market Samurai, Google Adwords etc অন্যতম।

অধিকাংশ মানুষ Google Adwords  tool ব্যবহার করে - এটা অনেক দ্রুত ও বিনামূল্যে ব্যবহার করা যায়।

Keyword Research এর নিয়ম:

আসলে এটার কোন ধরাবাধা নিয়ম নেই, বাজারে অনেক paid tool পাওয়া যায়, যা দিয়ে খুব সহজ ভাবে সঠিক keyword select করা যায়। কিন্তু আমরা যেহেতু ঐসব paid tools ব্যবহার করব না, তাই আমাদের keyword research এর basic procedure জানা উচিৎ।


Keyword Research এর সময় ৭টা জিনিস বিবেচনা করা উচিৎ:

 

১. Brainstorming (কোন বিষয়ে চিন্তা করা)
আমার Target Market কে এবং ঐ বিষয়ের উপর কোন Keyword নিয়ে চিন্তা করা এবং লক্ষ্য করা যে, আমি কি স্থানীয়ভাবে না দেশের ভিতরে, নাকি সারা বিশ্বের সঙ্গে প্রতিযোগীতা করতে চাচ্ছি।  আমার target market এর উপর কি লিঙ্গ, বয়স ঐ দেশের Income এর কোন যোগসূত্র আছে? যদি থাকে তাহলে এটা কিভাবে আমার desired keyword এর উপর প্রভাব ফেলতে পারে। যেমন: আপনার যদি একটি Furniture এর দোকান থাকে শুধুমাত্র একটি জেলাতে তাহলে আপনার keyword হতে পারে " Bogra Furniture" আবার আপনার যদি Otobi এর মত একটি প্রতিষ্ঠান থাকে তাহলে আপনাকে বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করতে হবে।

সঠিক keyword selection এর জন্য আপনি আরো যে কাজ করতে পারেন, তা হল আপনি আপনার Target Customer, Sales people, Friend and Relatives দের জিজ্ঞাসা করতে পারেন তারা ঐ বিষয়ে search করতে হলে কোন Word টা বাছাই করত। এমনও হতে পারে, আপনি যে Technical Terms চিন্তা করছেন, তাদের সাথে তা নাও মিলতে পারে। আপনি আপনার বিষয় সম্পর্কিত বিভিন্ন Online forum/blogs visit করতে পারেন। আপনি আপনার Competitors এর ওয়েবসাইট visit করে সেখান থেকে ধারনা নিতে সে কি করছে, কোন ধরনের keyword ব্যবহার করছে ইত্যাদি। তারপর আপনার idea গুলো একটা কাগজে লিখে রাখুন।

২. Keyword গুলোকে বিভিন্ন বিষয়ানুযায়ী ভাগ করা
আপনার Product অথবা Service অনুযায়ী একের অধিক Keyword Set তৈরি করুন। অনেক সময় এই step টা সঠিক ভাবে করা সম্ভব নাও হতে পারে, কারন আপনি যতক্ষণ না Keyword Research করছেন, ততক্ষণ আপনি জানতে পারবেন না, অন্যরা কোন ধরনের Search Term ব্যবহার করছে। তাই অনেক সময় এই ধাপটা Research এর আগেও করা হয়। যখন যেভাবে সুবিধা হয়।
৩. Research করা

Keyword Research করার জন্য আপনি Keyword Research Tools ব্যবহার করতে পারেন।
যে কোন ক্যাটাগরি একটা Seed Phrase পছন্দ করুন ।
অথবা যদি আপনার একটি ওয়েবসাইট থেকে থাকে, তাহলে আপনি সরাসরি Google Keyword Research Tool এ আপনার Desired URL টি প্রবেশ করান।
৪. Compile বা সংকলন করা
এখন Keyword Research Tools থেকে Export Spreadsheet করুন।
যদি প্রয়োজন মনে করেন তাহলে keyword গুলোকে Re-categorize করতে পারেন
৫. Remove বা অপসারণ করা
Spreadsheet খোলা থাকা অবস্থায় কোন Non-Relevant Phrases বাদ দিতে পারেন।
যেসব Keyword এর Search Count Low সেগুলো বাদ দিন। এক্ষেত্রে অবশ্যই সর্তকতা অবলম্বন করুন। দরকার হলে আপনার ক্লায়েন্টকে জিজ্ঞাসা করুন।
৬. Determine Competitiveness
এখানে আপনার সিদ্ধান্ত নিতে হবে যে, আপনি কি অনেক বেশী প্রতিযোগীতা চান নাকি অল্প। প্রতিটা Phrase এর একটি আলাদা আলাদা Competitiveness আছে। এখন আপনি যদি সবাই যে Phrase এর পিছনে দৌড়াচ্ছে, আপনিও তার পিছনে গেলে আপনার জন্য Target Achieve করা কঠিন হয়ে যাবে। তাই এমন Keyword ঠিক করতে হবে যা থেকে প্রয়োজনীয় ভিজিটর পাওয়া যাবে, আবার প্রতিযোগীতাও কম থাকবে।

Competitiveness অনুযায়ী phrase গুলোকে ৩ভাগে ভাগ করা যায়:
  • Highly competitive
  • Fairly competitive
  • Non-competitive
৭. সঠিক Keyword Select করুন:

এই ধাপগুলো শেষ হয়ে গেলে আপনি খুব সহজেই আপনার Keyword গুলো পছন্দ করতে পারবেন। Keyword Select করার সময় নিচের বিষয়গুলোর
উপর লক্ষ্য রাখুন:
  • Number of searches
  • Relevancy to your web site (ওয়েবসাইটের সাথে প্রাসঙ্গিক কিনা)
  • Competitiveness level
আগামী পর্ব পড়ার আমন্ত্রণ রইলো। (টেকটিউনস এর সৌজন্যে) পূর্বের পাঠ দেখতে এখানে ক্লিক করুন। 

Thursday, April 14, 2016

What is Search Engine Optimization

SEO কি?

SEO - search engine optimization. বাংলাতে সংজ্ঞা দিলে বলা যায়, SEO হল কিছু নিয়মনীতি/টেকনিক যার মাধ্যমে কোন একটা ওয়েবসাইট বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন (Google, Bing, msn, Yahoo etc) থেকে বেশি পরিমাণে ভিজিটর/ট্র্যাফিক পেতে পারে। আসলে, SEO এর মাধ্যমে যে কোন ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন এর প্রথম পাতায় আনতে পারলে ভিজিটর পাওয়ার সম্ভাবনাও অনেকাংশে বেড়ে যায়।

আরো সহজ ভাবে বলা যায়: যদি আমরা একটি গান ডাউনলোড করতে চাই, তাহলে আমরা সাধারণত যে কাজটি করি তা হল Google এ আমরা ঐ গানের লাইনটি লিখে Search করি। এখন লক্ষ্য করুন আমরা search button press করার পর Google কিছু website এর নাম দেখায় যেখানে আমরা ঐ গানটি পেতে পারি। এভাবে Google প্রতি page এ ১০টি ওয়েরসাইটএর নাম বা ফলাফল দেখায়। এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে কেন কিছু সাইট প্রথম পেজে আসলো, আর কেনইবা বাকি ওয়েবসাইটগুলো পেছনের পেজে গেলো - Google কি ইচ্ছা মত করছে নাকি এর পেছনে অন্য কোন কারণ আছে? নিশ্চয় প্রথম পেজের সাইটগুলোর মধ্যে বিশেষ কিছু আছে, যা অন্য সাইটগুলাতে নাই। এই বিশেষ কিছুই হল SEO এর কৌশল, যার মাধ্যমে আপনিও আপনার ওয়েবসাইটটিকে প্রথম পেজে নিতে পারেন। আর প্রথম পেজ মানেই বেশি বেশি ভিজিটর।

SEO তে যারা নতুন তারা Google Webmaster Guideline follow করতে পারেন। আপনি যদি বেসিক rules follow করেন তাহলে আপনাকে SEO নিয়ে বেশি চিন্তা করতে হবে না। আমরা একটা ওয়েবসাইট বানাই ভিজিটরের জন্য, কাজেই আপনি যদি তারা যা জানতে চায়, তা যদি তাদের কাছে সঠিক ভাবে উপস্থাপন করতে পারেন, তাহলেই আপনার ৫০-৬০% SEO হয়ে গেলো।

একজন ভিজিটর কেন Search করে: হয় তারা কোন প্রশ্নের উত্তর খুজছে, বা তারা কোন সমস্যার সমাধান খুঁজছে অথবা তাঁরা তাঁদের প্রয়োজন মেটাতে চায়। আপনি যদি আপনার সাইটের মাধ্যমে তাঁদের প্রশ্নের উত্তর, সমস্যার সমাধান বা তাঁদের প্রয়োজনীয় তথ্য তাঁদের দিতে পারেন তাহলে আপনার আর কোন চিন্তা নেই।
SEO কে সাধারণত ২ ভাগে ভাগ করা হয়:
  •  On Page SEO এবং
  •  Off page SEO.

On page SEO: সহজভাবে বলা যায়, আপনি আপনার ওয়েবসাইট সর্ম্পকে যা বলছেন আর Off page SEO হল অন্যরা আপনার সর্ম্পকে যা বলছে।

SEO এর ব্যবহার:

ধরুন আপনার একটি Baseball বিষয়ক সাইট আছে যা বর্তমানে #১০ এ অবস্থান করছে। আপনি চাচ্ছেন কেউ যদি Search Engine এ "Baseball Cards" লিখে search করে তাহলে এটি #১ অবস্থানে দেখাবে - এটা করতে হলে আপনাকে ঐ সাইট এর SEO করতে হবে। SEO সাধারণত কোন popular search term বা keyword ব্যবহার করে করা হয়। এখন আপনি যদি SEO করে আপনার Brand name কে উপরের দিকে নিতে চান এবং সফলও হন, তাহলেও এটিকে ঠিক SEO বলা যায় না। কারণ search engine যথেষ্ট smart এবং SEO আপনার company name ও keyword কে খুব সহজেই আলাদা করতে পারে। আর প্রধান ব্যাপার হল, যে keyword এর জন্য যত প্রতিযোগীতা, সেই keywordএ rank করা তত কঠিন।
এই জন্য SEO শুরু করার আগে কিছু planning করে নেয়া ভাল। ধরুন, আপনি একটি নতুন সাইট খুললেন, যে বিষয়ে আগে থেকেই লাখ লাখ প্রতিযোগী আছে, আর অন্য একজন একটা সাইট বানালো যে বিষয়ে হয়ত ১০০০টা সাইট আছে, এখন আপনিই বলুন কোথায় প্রতিযোগীতা করা সহজ হবে লাখের ভেতরে না হাজার এর ভিতরে?

এই কারণে সাইট এর সঠিক SEO Planning এর জন্য সঠিক Keyword নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। Keyword Selection ঠিক না হলে আপনি আপনার কাঙ্খিত ফলাফল পাবেন না। কারণ কোন মানুষ যখন Search engine কোন কিছু খোজে তখন এই Search Term গুলো ব্যবহার করে। কাজেই আপনি যদি না জানেন যে মানুষ কি খুঁজছে, তাহলে আপনি কিভাবে তাঁদের প্রয়োজন পূরণ করবেন।
আগামী পর্ব পড়ার আমন্ত্রণ রইলো। (টেক টিউনস এর সৌজন্যে)

To visit My other blogs: CLICK HERE